হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পরিদর্শনে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য জেলায় পাহাড়ের গহিনে লুকিয়ে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার দুপুরে বান্দরবান জেলা শহরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে অতীতে কোনো লাভ হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। এই দেশ সবার; তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।’

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞানন্দ মহাথের, সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সড়কপথে ড. এম সাখাওয়াত হোসেন বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ