হোম > সারা দেশ > চাঁদপুর

মতলবে উপজেলা পরিষদ নির্বাচনে স্বামী-স্ত্রীর মনোনয়ন জমা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

আগামী ৮ মে অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খান। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার। 

আজ সোমবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে তারা পৃথক সময়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম খান। তার স্ত্রী ফাতেমা আক্তারও এ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র দাখিল করেন। ফাতেমা আক্তার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। 

মো. শাহ আলম খান বলেন, ‘ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন।’ 

ফাতেমা আক্তার বলেন, ‘তার স্বামীর নির্বাচন স্বামী করবেন। আর আমার নির্বাচন আমি করব। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ