হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে আছদ আলী মাতুব্বরপাড়ায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নোয়াপাড়ার নিরামিষপাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে।

নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১টার দিকে মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামাজ আদায়ের উদ্দেশে ম‍্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা আছদ আলী মাতব্বরপাড়ায় পৌঁছালে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করেন।

এতে জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বেলা সাড়ে ৩টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিহতের লাশ ছিল। এ সময় লাশ নিতে হাসপাতালের সামনে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

এ ব্যাপারে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে ফোন করে তাঁকে পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে....

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ