হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার পক্ষে ভোটের মাঠে তথ্যমন্ত্রীর দুই মেয়ে ও এক ছেলে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে থেকে নৌকা প্রতীকে লড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাই এ আসনে নৌকাকে জয়ী করে বাবার জন্য ভোট চেয়ে রাঙ্গুনিয়ার ভোটারদের কাছে যান তাঁর তিন সন্তান। 

গতকাল বুধবার সকাল থেকে রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগানসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে প্রচারপত্র বিলি করেন এবং পথসভায় বক্তব্য দেন। মুজিব কোর্ট গায়ে তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে ও দুই মেয়ে ভোট প্রার্থনার সময় উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। 

এ সময় হাছান মাহমুদের ছেলে সাফওয়ান মাহমুদকে বলতে শোনা যায়, ‘আমার বাবা গত ১৫ বছর আপনাদের সেবা করেছেন। তিনি যেন আরও সেবা করতে পারেন এবং রাঙ্গুনিয়ার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আমার বাবাকে নৌকায় ভোট দিন।’ 

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ জানান, তথ্যমন্ত্রীর তিন সন্তান আজ রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বাবার জন্য নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তাঁরা এলাকাবাসীর কাছে তাঁদের বাবাকে আবারও সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ