হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আবদুল্লাহ সর্দার (৫)। সে মো. আলমের ছেলে। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হানিফ সর্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কাউছার আলম জানান, বিদ্যালয় এলাকায় খেলতে এসে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, আবদুল্লাহ নামের একটি শিশুকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ