হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে ভারতীয় শাড়িভর্তি পিকআপসহ চালক আটক

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

পরশুরামে ভারতীয় শাড়িভর্তি পিকআপ। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িভর্তি পিকআপ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে উপজেলার সাতকুচিয়া থেকে এসব জব্দ করা হয়। এ সময় পিকআপচালক চান মিয়াকে (৪৫) আটক করা হয়। তাঁর বাড়ি ফুলগাজী উপজেলার আমজাদহাটের দক্ষিণ ধর্মপুর গ্রামে।

ফুলগাজীর অস্থায়ী সেনা ক্যাম্পের পরশুরামের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনা সদস্যরা এসব শাড়ি জব্দ করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, শাড়িসহ জব্দ পিকআপটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ