হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। ভবনটিতে কোল্ড স্টোরেজ রয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

এদিকে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম সূত্র জানিয়েছে, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘এক্সেস রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ