হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আয়ুব আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিল সড়কে পাঞ্জারামপাড়া মসজিদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়ুব আলী বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়িতে আসছিল। আইয়ুব আলী তাঁর বাড়ি বড়বিলে যাচ্ছিলেন। পথে পাঞ্জারামপাড়া মসজিদের মোড়ে পৌঁছালে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মহি উদ্দীনকে মৃত ঘোষণা করেন। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ