হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলিসহ চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের রোহিঙ্গাসহ দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১৫। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। 

আজ বুধবার দুপুর ১২টায় র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র‍্যাব এই অভিযান চালায়। অভিযানে আটক দুজনের কাছে থাকা বস্তা থেকে ছয়টি একনলা বন্দুক, একটি থ্রিকোয়ার্টারগান, একটি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড গুলি, একটি ছোরা, একটি লোহার শেকল, একই রঙের পাঁচটি জামা, দুটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে। 

খাইরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন যে তাঁরা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের সহযোগী খায়রুল আমিনকে অস্ত্র ও গুলিসহ র‍্যাব আটক করার পর আতঙ্কিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা শুরু করেন তাঁরা। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ