হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোকালয়ে দুই মণের অজগর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় লোকালয়ে আসা একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নের একটি ডোবা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন ৮২ কেজির মতো।

শিকারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, `শিকারপুর গ্রামের ডোবায় মাছ ধরতে গিয়ে স্থানীয়রা বিশাল আকৃতির একটি অজগর দেখতে পায়। পরে বিষয়টি আমাকে জানায়। আমি স্নেক রেসকিউ টিমকে খবর দিই। খবর পেয়ে তারা সাপটি উদ্ধার করে। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।'    

হাটহাজারী ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশন অফিসার মো. রাজিব উদ্দিন ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, `সংরক্ষিত গভীর বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।'  

 

 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ