হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জে ফরেস্ট অফিস এলাকার পূর্ব পাশে ভিআইপি পাহাড়ের তুলাগাছতলায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন। 

নিহত ব্যক্তি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ রশিদ আহমদ। 

জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জোয়ারিয়ানালা রেঞ্জ থেকে এক-দেড় কিলো গহিন জঙ্গলে হাতির আক্রমণে এই কৃষক নিহত হন।’

কবির উদ্দিন আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রামু থানা-পুলিশের কাছে হস্তান্তর করার হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ