হোম > সারা দেশ > ফেনী

ফেনী প্রেসক্লাবে হামলা, বুধবার কর্মবিরতি পালন করবেন স্থানীয় সাংবাদিকরা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে প্রেসক্লাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

তারা প্রেসক্লাবে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে, এতে ক্লাবের দরজা-জানালার কাচ ও সাইনবোর্ড ভেঙে যায়। 

এ সময় আহত হয় ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া। এছাড়াও দায়িত্ব পালনকালে মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসি টিভির ক্যামেরাপারসন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, বাংলাভিশন টিভির ক্যামেরাপারসন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামেরাপারসন ও দৈনিক ফেনীর চিত্রগ্রাহক মোজাম্মেল হক লিংকন, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিবেদক এমএ আকাশ হামলার শিকার হন। 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, রাতেই ফেনীর কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সাংবাদিকেরা কর্মবিরতি পালন করবে। 

ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ জানান, এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করছি যারা প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনবে। 

এদিকে খবর পেয়ে ক্লাব পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের আশ্বাস দেন প্রেসক্লাবের যা ক্ষয়ক্ষতি তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দেবেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ