হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর আবারও পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন দুইজন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড। 

আজ সোমবার রাতে পণ্যবাহী ট্রাকটি চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে ধাক্কা লাগে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে ট্রাকের সামনে অংশও ভেঙে যায়। এ সময় ট্রাকটির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা আজকের পত্রিকাকে বলেন, ‘পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ধাক্কা দেয়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

এরআগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে টানেলের ভেতরে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়।

আরো পড়ুন :

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ