হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপরে

ফেনী সংবাদদাতা

ঘূর্ণিঝড় রিমাল ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরি নদীতে পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার ৫০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি প্রবাহ কমতে থাকে। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বৃষ্টি বন্ধ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ কিছুটা কমেছে। তবে বৃষ্টি হলে আবারও প্রবাহ বেড়ে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় উজানের কারণে মুহুরি নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।’ 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টার পর থেকে মুহুরি নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা মেরামত করেছি।’ বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ