হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত নেজাম উদ্দিন ও আবু ছালেকের সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

মামলায় বাদী হয়েছেন সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। এতে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবির আহাম্মদের পুত্র আলমগীর (২০), ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ (৪০), ৮ নম্বর ওয়ার্ডের আলমগীরের ছেলে মো. ফারুক ওরফে কালা ফারুক, উত্তর কাঞ্চনা দীঘির পাড় এলাকার গুরা মিয়ার ছেলে সাইফুদ্দীন ওরফে সাবু এবং এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সিএনজিচালক হারুন।

আসামিরা সবাই নিহত জামায়াতের কর্মী নেজাম এবং ছালেকের সহযোগী। এ মামলায় ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ