হোম > সারা দেশ > বান্দরবান

রাবার কারখানার কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

গাজী রাবার প্রসেসিং প্ল্যানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজা। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর গাজী রাবার প্রসেসিং প্ল্যানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজাকে গুলি করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির ভাই সরওয়ার আলম জানান, তাঁর বড়ভাই শামিম রেজা নিজ রাবার অফিসের হিসাব–নিকাশ করে বাকি টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ছয় থেকে সাতজনের একদল অস্ত্রধারী তাঁকে গুলি করে সঙ্গে থাকা ৫ লাখের বেশি টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ শামিমের মা শাহিদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় একটি এজাহার দিয়েছেন।

এদিকে লুটে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর নাম রাকিবুল হাসান (২৩)। তিনি বাইশারী পুনর্বাসনপাড়ার মো. ইসহাকের ছেলে।

মামলার বাদী শাহিদা বেগম জানান, শামিম রেজা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা গুরুতর।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ