হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাঁরা আইন ও আদালত দ্বারা সাজাপ্রাপ্ত, তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। টানা তৃতীয়বারের মতো দেশের আইনমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন, তাঁদের সবাইকে দেশে ফিরে আনার চেষ্টা অব্যাহত আছে। সরকারের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে জানান আনিসুল হক।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি যতটুকু জানি, কাগজপত্রে দেখেছি, সেখান থেকে আমি এটুকু বলতে পারব, এই বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নই। কারণ যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, নিশ্চয়ই আপিল করবেন। সেখানে এর কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ