হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে ওঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর বাজারে রমজানে দিনের বেলায় খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েক ব্যক্তিকে কান ধরে ওঠবস করান বণিক সমিতির নেতারা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর বাজারে রমজানে দিনের বেলা খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েক ব্যক্তিকে কান ধরে ওঠবস করিয়েছে স্থানীয় বণিক সমিতি। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে আহার করলে সেই দোকান পুরো রমজান মাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। এতে কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। এতে তাদের শাস্তি হিসেবে কানে ধরে ওঠবস করানো হয়।

বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘অনেক হিন্দু দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হিন্দু দোকানগুলোতে যেন মুসলমান কেউ আহার করতে না পারে আমরা সতর্কতার জন্য এ অভিযান পরিচালনা করেছি। তবে হিন্দুদের জন্য কোনো বাধা নেই।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ