হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮০ জেলে–নাবিককে মুক্তি দিতে ‘বন্দী বিনিময়’ শর্ত ভারতের

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জেলেদের পিট মোড়া করে বসিয়ে রাখার ছবি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশি ৮০ জেলে–নাবিককে মুক্তি দিতে ‘বন্দী বিনিময়’ শর্ত দিয়েছে ভারত। তবে অপহৃতদের নামে কোনো মামলা বা কারাগারে পাঠানো হয়নি। গত ১৫ ডিসেম্বর খাবারের মজুত শেষ হয়ে যাওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ করেছে।

এসব তথ্য জানিয়েছেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক আবদুস সাত্তার। তিনি আরও জানান, বাংলাদেশের কারাগারে বন্দী ৯৫ জেলের মুক্তির বিনিময়ে আটক জেলে–নাবিককে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে ভারতীয় পক্ষ। ভারতীয় এসব জেলে দেশে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের মুক্তির শর্ত এখন সামনে এনেছে দেশটি। বিষয়টি নিয়ে দুই দেশের আলোচনা চলছে।

এর আগে গত ৯ ডিসেম্বর মাছ ধরার দুটি ট্রলার সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের অনুমতি নিয়ে খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকার সাগরে যায়। এ সময় ভারতীয় কোস্টগার্ড দুটি ট্রলারসহ ৮০ জন জেলে–নাবিককে অপহরণ করে।

পরে ট্রলার দুটি ভারতের উড়িষ্যার জগৎ সিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে নোঙর করে। এখন পর্যন্ত তারা ওই স্থানেই আটক আছেন। যদিও ভারতীয় কোস্টগার্ডের দাবি, জাহাজ দুটি ভারতের জলসীমায় মাছ ধরছিল।

সামুদ্রিক মৎস্য দপ্তর জানায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের জলসীমার মাছ আহরণ করার সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯৫ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে এসব জেলেকে আটক করা হয়েছে। মূলত তাদের ছাড়িয়ে নিতে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি নাবিক–জেলেদের ধরে নিয়ে গেছে।

ট্রলারের মালিকেরা জানান, অপহৃত একটি জাহাজ এফভি মেঘনা-৫ ও অন্যটি এফভি লায়লা-২। ট্রলার দুটিতে নাবিক ও জেলে মিলে ছিলেন ৮০ জন। এর মধ্যে এফভি মেঘনা-৫ জাহাজে ৩৭ জন নাবিক ও জেলে ছিলেন। অপহরণের সময় জাহাজটিতে ১০০ টন মাছ ছিল। এফভি লায়লা-২ জাহাজে ৪৩ জন নাবিক ও জেলে ছিল। অপহরণের সময় এফভি লায়লা-২ জাহাজটিতে ৪ হাজর ব্লক (৮০০০ কেজি) বা ৮ টন মাছ ছিল।

এফভি মেঘনা-৫ জাহাজের মালিক সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড ম্যানেজার (অপারেশন) আনসারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের মুক্তির বিনিময়ে ৮০ বাংলাদেশি নাবিক ও জেলেকে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে ভারতীয় পক্ষ।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ