হোম > সারা দেশ > চট্টগ্রাম

অজুখানার পাশে পড়ে ছিল মুক্তিযোদ্ধা সন্তানের মরদেহ 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে নুরুল আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রামগড় থানার পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।  

নুরুল আলম রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অজুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তাঁর স্বজনদের খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি ঐ মসজিদের পাশের পরিত্যক্ত একটি কক্ষে থাকতেন, মাঝে-মধ্যে বাড়িতে যেতেন। 

নিহতের স্ত্রী রাবেয়া জানান, তাঁর স্বামী পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে অস্থায়ীভাবে চাকরি করতেন। অসুস্থ হলে বাগান কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বের করে দেয়। স্বামীর চাকরি চলে যাওয়ায় দুই সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করেন। বাগানে কর্মরত অনেকের হাতে-পায়ে ধরলেও চিকিৎসার জন্য কোনো সহায়তা করেনি বাগান কর্তৃপক্ষ। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ