হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছেলের জীবন বাঁচাতে বৃদ্ধ বাবার কিডনি দান 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এক বছর আগে কলেজছাত্র মো. লিয়াকত আলীর (২০) দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ছেলের দুরারোগ্য ব্যাধির কথা জানতে পেরে মা-বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নানা চেষ্টার পরও ছেলেকে সুস্থ করতে পরেননি তাঁরা। অবশেষে ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন ষাট বছরের বৃদ্ধ বাবা জবুর আহমেদ। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা জবুর আহমেদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট লিয়াকত। বৃদ্ধ বয়সের শেষ সম্বল দিয়ে গত এক বছর ধরে ছেলে লিয়াকতের চিকিৎসা ও ডায়ালাইসিস চালান তিনি। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সর্বশেষ চিকিৎসক জানান তাঁকে বাঁচাতে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। অবশেষে বাবা জবুর আহমেদ সন্তানকে বাঁচাতে তাঁর শরীরের একটি কিডনি দেওয়ার জন্য মনস্থির করেন। 

গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় লীয়াকতের। এর তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন তাঁরা। সেখানেই কিডনি প্রতিস্থাপনের পর বাবা ও ছেলেকে আইসিইউতে রাখা হয়। এখনো তারা সেখানেই চিকিৎসাধীন। 

হাসপাতালের চিকিৎসকেরা জানান, অপারেশন পরবর্তী ১৫ দিন হাসপাতালেই থাকতে হবে তাঁদের। আগামী ৩ মাস ঢাকায় থেকে নিয়মিত চেকআপ করাতে হবে। 

লিয়াকত আলীর ভাই মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বাবা লিয়াকতের জন্য কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিডনি দেওয়ার জন্য তিনি সাহসীও ছিলেন। পরে পরিবারের সব সদস্য তাঁকে সমর্থন করি। লিয়াকতের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন। অপারেশনের জন্য সিরিয়াল পাচ্ছিলাম না। এখানেও সহযোগিতা করেন সংসদ সদস্য।’ 

এদিকে বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি উপেক্ষা করে ছেলেকে নিজের কিডনি দান করার মতো ত্যাগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন। তাঁরা বলেন, এটি শুধু ছেলেকে বাবার কিডনি দেওয়া নয়, বর্তমান যুগে একটি অনন্য নজির। যা আমাদের এই সমাজে বাবা, সন্তান ও পরিবারের মধ্যে উদাহরণ হয়ে থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ