হোম > সারা দেশ > কক্সবাজার

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মোহাম্মদ মজিব। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাতামুহুরি নদী থেকে নিখোঁজ এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মজিব (১৭)। আজ মঙ্গলবার পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান।

কিশোর মজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিল।

মজিবের ভাই আব্দুল আজিজ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় মজিবের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয়। তখন সে গাড়ি চালাচ্ছিল। ইফতারের সময় তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সে বাড়িতে না ফেরায় পরে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ মাতামুহুরী নদীতে লাশ পাওয়ার খবর পেয়েছি। টমটম-সংক্রান্ত একটি বিরোধ চলছিল। মজিবের হাত-পা বেঁধে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে বলে ধারণা করছি।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, স্থানীয় লোকজন নদীতে একজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ