হোম > সারা দেশ > কক্সবাজার

জেলের বড়শিতে উঠে এল ২৫ কেজি ওজনের কোরাল

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।

জেলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নাফনদের শাহপরীর দ্বীপ জেটিতে বসে বড়শি নিয়ে মাছ শিকারে যাই। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারী ভারী মনে হয়। পরে পাশের একজনকে ডেকে সহযোগিতা নিই। বড়শি টেনে তুলে দেখি একটি কোরাল মাছ বড়শিতে ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২৫ কেজি।’ পরে মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান তিনি।

টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সাবরাং ইউনিয়ন (ইউপি) পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, ‘প্রায় সময় নাফনদে বড়শিতে কোরালসহ বড় বড় মাছ ধরা পড়ে। শাহপরীর দ্বীপ জেটিতে জেলে ও স্থানীয়দের বড়শি ফেলে মাছ ধরার প্রতিযোগিতাও চলে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ