হোম > সারা দেশ > নোয়াখালী

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। গতকাল গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

জানা যায়, নিহত দেলোয়ার হোসেন কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে। বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছোট ভাই আবদুল হাই (৩৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছোট ভাই আবদুল হাই। এই আঘাতে বড় ভাই মাথা ফেটে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাইজদী গুডহিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। পরে পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যান। রাতে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ