হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ-যুবলীগকে হটিয়ে মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান

চবি প্রতিনিধি

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। দুই পক্ষে দুই দফায় সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পিছু হটেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার পর চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা ২৪ মিনিট) শিক্ষার্থীরা চট্টগ্রামের মুরাদপুরে অবস্থান করছিলেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

এ বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী আব্দুল আলাল বলেন, ‘আমাদের এখানে আসার কারণ কোটা সংস্কার করা। এ ছাড়া আমাদের ভাইদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আহত করছে। আমরা এই সন্ত্রাসীদের দমন করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ