হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, ১৫ জেলেকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। 

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, খোরশেদ (৩৮), মো. সোহাগ (৩২), মো. রাছেল (২৯), রিয়াদ মিজি (২৭), মো. মোহন মীর (২১), মো. শাওন (২০), মো. শান্ত মোল্লা (১৯), মো. বাবু (২০), মো. রাজিব বেপারী (৩০), মো. হৃদয় মীর (২৫), সেলিম মীর (৫০), মো. রুবেল (৩৫), মো. রিয়াদ (২৫), সোহাগ খান (৩০) ও আবু বকর বেপারী (৫০)। 

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, আজ সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেঘনা নদীর চরভৈরবী এলাকায় উপজেলা টাস্ক ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ১৫ জেলেকে হাতেনাতে আটকের পর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল ইউএনওর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে নীল কমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ