হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেইপিজেড’র ভেতর থেকে হাতি সরাতে লিগ্যাল নোটিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

লোকালয় থেকে বন্য হাতি সরাতে লিগ্যাল নোটিশ দিয়েছেন চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী মো. নাজিম উদ্দিন। আজ বৃহস্পতিবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ষোলশহর এবং চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার কাছে এই নোটিশ পাঠানো হয়।

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পক্ষ থেকে নোটিশটি দেওয়া হয়েছে বলে নাজিম উদ্দিন জানিয়েছেন। নোটিশদাতা কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

নোটিশে বলা হয়েছে, ১৯৯৯ সালে আনোয়ারায় ২ হাজার ৪৯২ একর জায়গার ওপর স্থাপিত হয়েছিল কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)। বর্তমানে এর ৪৮ শতাংশ জমির ওপর রাস্তা ও শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। অবশিষ্ট জমির ওপর এখনো পাহাড়, টিলা, গাছ, জলাশয় ও খোলা জায়গা রয়েছে।

২০১০ সালে বন্য হাতির পাল পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে এখানে ঢুকে যায়। পরে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে অধিকাংশ হাতি কেইপিজেড ত্যাগ করলেও দুটি হাতি এখানে স্থায়ীভাবে থেকে যায়। হাতিগুলো প্রায় দিন লোকালয়ে এসে মানুষের হতাহত ও ঘরবাড়ি ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে কেইপিজেড এলাকা থেকে হাতিগুলো সরানোর ব্যবস্থা না করলে নোটিশ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ আইনজীবী।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ