হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সফিক মীর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের জেলা বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত সফিক আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সফিক মীর। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। নিহত সফিক মীর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ