হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে পুকুরে, নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা পড়ল পুকুরে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেল লাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকা এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রেল লাইনের লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পাশের খাদে গিয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা 
অটোরিকশার চালকসহ ২জনকে স্থানীয় একটি হাতপাতালে নিয়ে যায়। সেখানেই চালকের মৃত্যু হয়।

স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান বলেন, ‘নিহতদের তিনজনের বাড়ি মনোহরগঞ্জ উপেজেলার উত্তর হাওলা গ্রামে। তাঁরা হলেন মাকছুদুর রহমান (৬৫),হাবিবুর রহমান (৩০), হাবিব মিয়া (২৫)। অপরজন নাঙ্গলকোট উপজেলার শাকতলা গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মহিফুল বেগম (৩১)।’ 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে  তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরেক জন মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ