হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

গ্রেপ্তার শাহিন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ মো. শাহিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে উপজেলার বেলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা, দুটি গাঁজার ফিল্টার, দুটি সিম কার্ড, দুটি গাঁজা মাপার মেশিন, দুটি ছুরি, দুটি কাটার এবং নগদ ১৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ