হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সেতুর নিচে ফেলে যাওয়া বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সোহেল রানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা কালুশাহ সেতুর নিচে সীমানাপ্রাচীরের ইটের ওপর বিস্কুটের কার্টনটি দেখতে পান। বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিস্কুটের কার্টনটি খুললে ভেতরে সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়।

সোহেল রানা বলেন, নবজাতকটি ছেলেশিশু ছিল। বিস্কুটের কার্টন থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ