হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শিলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে শিলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে জেলা শহর ও সদর উপজেলার জকসিন, হাজিরপাড়া, মান্দারী, বটতলী, চন্দ্রগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সঙ্গে ব্যাপক হারে শিলা পড়ে। তবে বৃষ্টির সঙ্গে শীত অনুভূত হচ্ছে। এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে ইটভাটার কাঁচা ইট।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর শিলাসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে কুমড়া, লাউ ও টমেটোসহ রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে জেলার বিভিন্ন স্থানে শিলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দীর্ঘায়িত হবে না। তবে শিলাবৃষ্টির কারণে কৃষকদের কিছু ক্ষতি হতে পারে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ