হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

রাঙামাটি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেএসএসের সহসভাপতি ঊষাতন তালুকদার। আজ শুক্রবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোশারফ হোসেন খানের কাছে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দলের সিদ্ধান্ত মোতাবেক তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেএসএসের জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমা ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা। 

রাঙামাটির একমাত্র আসনে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন। ঊষাতন প্রত্যাহার করায় নির্বাচনে থাকছেন বাকি চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশিদ মাতব্বর, সাংস্কৃতিক ঐক্য জোটের আওয়ামী লীগ নেতা অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির মিজানুর রহমান।

২০১৪ সালে নির্বাচনে দীপংকর তালুকদারকে ১৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন ঊষাতন। ২০১৮ সালে ৩৫ হাজার ভোটের ব্যবধানে ঊষাতনকে পরাজিত করেন দীপংকর তালুকদার। আসন্ন নির্বাচনে এ দুই প্রার্থী নিয়েই আলোচনা ছিল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ