হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ঈদের ছুটিতে যাত্রীদের চাপ বাড়ছে আখাউড়া ইমিগ্রেশনে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়েছে যাত্রী পারাপার। আজ শুক্রবার সকাল থেকেই আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারের চাপ বেড়েছে। 

দুপুরে আখাউড়া চেকপোস্টে ইমিগ্রেশনে গিয়ে দেখা গেছে, কয়েক শ যাত্রী ইমিগ্রেশনের কাজ শেষ করতে অপেক্ষা করছেন। যাত্রীদের লম্বা লাইন ডেস্ক থেকে বারান্দা অতিক্রম করে বাইরে চলে এসেছে। অনেক যাত্রী তীব্র গরম ও রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশন শেষ করতে।  

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত এই পথ দিয়ে সাত শতাধিক যাত্রী ভারতে প্রবেশ করেছেন। 

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন সরকারি ছুটি শুরু হওয়ায় এবং বিভিন্ন অফিস-আদালত, কল-কারখানা বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভারত ভ্রমণকারী যাত্রীদের চাপ বেড়ে যায় এই ইমিগ্রেশন দিয়ে। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘ছুটির কারণে যাত্রীদের চাপ অনেকটা বেশি। দ্রুত সময়ে যেন যাত্রী পারাপার হতে পারে, আমরা সেই চেষ্টা করছি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ