হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

চাঁদপুর প্রতিনিধি

সারা দেশের ন্যায় চাঁদপুরেও ‘নো হেলমেট নো ফুয়েল’ এর কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিন দিনব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এ সময় বাস স্ট্যান্ডে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এ ছাড়াও পেট্রল পাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে শহরের যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ