হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে রিমান্ডে নেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হওয়া হিযবুতের এই দুই সদস্যকে বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার দুজনের মধ্যে সাব্বিরুল হাসান নামের একজনকে দুদিন এবং মারুফ হাসান নামে অপরজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ৮ ও ১০ মার্চ ডিবি হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করে। ডিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা তদন্তও করছে ডিবি।

ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে হিযবুত তাহরীরের দুই সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ