হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে, যুবক নিহত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. চাঁন মিয়া (৩৫)। তিনি দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার তৈয়ব আলীর ছেলে এবং পণ্যবাহী গাড়িটির চালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির পণ্য নিয়ে একটি মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা প্রাণ কোম্পানির দুই প্রতিনিধি লাফ দিয়ে নেমে যান। চালক চাঁন মিয়াসহ গাড়িটি অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়। চালকের মাথা ফেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান আজকের পত্রিকাকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্রচালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ