হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সড়কে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে সড়কে মধ্যবয়সী ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে। 

রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শামীম মাহমুদ জানান, অজ্ঞাত লাশটি এলাকার কেউ নয়। খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লাশটির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ