হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবার বাংলাদেশির পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে মো. জুবাইরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশির। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. জুবাইর (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ গ্রামের আবদুল হকের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, আজ বিকেলে সীমান্তের দিকে যান জুবাইব। তিনি চোরাকারবারে জড়িত। হয়তো ওই কাজে গিয়ে মাইন বিস্ফোরণের কবলে পড়ে।

জুবাইরের পারিবারিক সূত্র জানায়, বিস্ফোরণে জুবাইরের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। প্রথমে তাঁকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক বলেন, বিষয়টি জেনেছেন তিনি। লোকটি সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভেতরে গিয়েছিল বলে তিনি জানতে পারেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ