হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে মফিজ উদ্দিন মইজ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মফিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মফিজ নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলার টাকার জন্য প্রায়ই স্ত্রী ছালেহাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি থেকে একটি গরু এনে তাঁর স্বামীকে দেন। কিন্তু এতেও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি। ২০২০ সালের ৪ মে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তাঁর মা-বাবাকে খবর দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 

 

 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ