হোম > সারা দেশ > নোয়াখালী

অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় গ্রেপ্তার আরও ৪

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা তমরুদ্দি ইউনিয়নের মো. সালাউদ্দিন (২৮), কোরালিয়া গ্রামের মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ নেতা সজীব চন্দ্র দাশ (৩৫) ও বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের মো. আফতাব উদ্দিন (৩৬)। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে হাতিয়াতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের প্রথম দিনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাতজন নেতাকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ