হোম > সারা দেশ > চাঁদপুর

মায়ার ভাতিজা বউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন ভাইস চেয়ারম্যান

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজা বউ লাভলী চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান (মহিলা) হচ্ছেন। আগামী ৮ মে এখানে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাভলী চৌধুরী একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন—এমনটাই বলেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

লাভলী চৌধুরী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ভাই প্রয়াত জীবন চৌধুরীর ছেলে রানা চৌধুরীর স্ত্রী। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের পত্রিকাকে তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে তিনি সৌভাগ্য বলে মনে করছেন।

সংসদ নির্বাচনের কয়েক মাস পরই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। কয়েক ধাপে জুন পর্যন্ত হবে এই নির্বাচন। প্রথম ধাপে দেড় শ উপজেলায় আগামী ৮ মে হবে ভোট গ্রহণ।

মতলব উত্তর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে লাভলী চৌধুরী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাতে ফল কী হবে জানতে চাইলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রক্রিয়া শেষে তাঁকেই নির্বাচিত ঘোষণা করার নিয়ম রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ