হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভ সড়কে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশ্ব খাদ্য খাদ্য কর্মসূচির একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দরগাছড়ায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা অটোরিকশা চালক মোহাম্মদ সাদেক (২৮) এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম (২০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারগামী অটোরিকশার সঙ্গে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা বিশ্ব খাদ্য সংস্থার পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। 

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ দিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ ঘটনায় গভীরভাবে শোক ও  দুঃখপ্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। এ বিষয়ে দ্রুত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ