হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রি নিহত 

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুতায়িত হয়ে মো. আজিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বজরা ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আজিম জেলার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোটখালি গ্রামের ফয়েজ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন থেকে আজিমসহ কয়েকজন রাজমিস্ত্রি বজরার ফারুক হোসেন নামের এক ব্যক্তির নতুন নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন। গতকাল সন্ধ্যায় ওই ভবনের ভেতরে জমে থাকা পানি সরানোর জন্য মোটর বসায় সে। কিছুক্ষণ পর মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যায় আজিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। ঘটনার পর অন্য শ্রমিকেরা মোটর সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ