হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল। আজ বুধবার সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজারের সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সবাইকে মনে রাখতে হবে সবার ওপরে দেশ। আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমাদের দেশে যাতে দুর্যোগের সময় কেউ অনাহারে না থাকেন, তাই আমাদের সবাইকে উদ্যোগের সঙ্গে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে।’

এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে মো. তৌহিদুর রহমান জানান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ