হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা: প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার সমিউদ্দিন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশি-বিদেশি অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইষ্ট ব্লক ডি-৭ এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তাঁর সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য তাঁকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ