হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদি আরব নিয়ে চাকরি না দেওয়ায় সংঘর্ষ, আহত ৪

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় সৌদি আরব নিয়ে চাকরি না দেওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কলাকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপু গ্রামের আবুল হোসেন (৪০), আহমেদ আলী (৭০), মঈনুল মিয়া (৩০) ও মো. আলিম মিয়া (৪৫)।

কলাকান্দি গ্রামের বাসিন্দা মো. মেরাজ মিয়া বলেন, কলাকান্দি বাজারের আজ সকালে আলিম, আহমেদ আলী ও তাঁর ছেলে মঈনুলের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনায় আলিমের পক্ষ হয়ে হানিফ বাজারে এসে মঈনুলকে না পেয়ে তাঁদের বাড়িতে গিয়ে ঝগড়া করে। 

আহত আবুল হোসেনের বড় ভাই মো. হানিফ বলেন, ‘মঈনুল ও আলিম বাজারে ঝগড়া করছে শুনে বাজারে যাই। সেখানে মঈনুলকে না পেয়ে তাঁর বাড়িতে যাই। তাঁর বাবাকে বিষয়টি জানালে মঈনুল এসে আমাকে মারপিট করে। আমার ছোট ভাই আবুল হোসেন বাঁচাতে আসলে আব্দুল আজিজ দা দিয়ে ছোট ভাইয়ের মাথায় কোপ দেন এবং মঈনুল রড দিয়ে পেটান।’

এ বিষয়ে মঈনুল বলেন, ‘আলিমের ছোট ভাই ইলিয়াস আমার ছোট সালেমুছাকে দুই মাস আগে ৪ লাখ টাকায় সৌদি আরব নেয়। তাদের সঙ্গে কথা ছিল চাকরি দেবে কিন্তু এখনো চাকরি দেয়নি। আমার ভাই সেখানে কষ্টে আছে।’ 

মঈনুল আরও বলেন, ‘এ বিষয়ে জানতে আলিমের সঙ্গে আমার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলিম আমার বৃদ্ধ বাবাকে নাকে মুখে ঘুষি দিয়ে আহত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা উভয়কে বাজার থেকে সরিয়ে দেন।

পরে আলিমের পক্ষ হয়ে হানিফ ও তাঁর ছোট ভাই আবুল হোসেন আমার বাড়িতে এসে আমাকে মারধর করেন।’ 

হামলার বিষয়ে আলিম বলেন, আমার ছোট ভাই ইলিয়াস ও মঈনুলের বাবা আহমেদ আলীর কথা-কাটাকাটি হয়। মঈনুল এসে আমাকে মারধর করে। বিষয়টি হানিফকে জানালে পরে তাঁদের মধ্যে মারামারি হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া পারভেজ বলেন, মারধরে আহত আবুল হোসেন নামের এক রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মারধরের ঘটনায় হানিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ