হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সিইউএফএল রাঙ্গদিয়া ১৫ নম্বর ফেরিঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে গেছে পাঁচ দোকান। 

গত সোমবার সন্ধ্যায় চায়ের দোকানের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি মুদিদোকান ও তিনটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 

ক্ষতিগ্রস্তরা হলেন—উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদ করিম, মোহাম্মদ রহিম, রমজান আলী, আসহাব উদ্দিন ও আলাউদ্দিন। আনোয়ারা ও রাঙ্গাদিয়া সিইউএফএল ফায়ার সার্ভিসের দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

ঘটনার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরহাদুল ইসলাম জানান, ফেরিঘাট এলাকায় আসহাব উদ্দিনের চা-দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে পুড়ে যায় আরও চারটি দোকান। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ