হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আগ্নিকাণ্ডে পুড়ল ২১ দোকান

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান বলেন, খরুলিয়া গরুর বাজারের পূর্ব অংশের আমিন মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, একাধিক শোরুম, চায়ের দোকান, ফার্মেসি, ইলেকট্রিক ও হার্ডওয়্যার, গাছের গুদাম, একটি কীটনাশক ও একাধিক ফার্নিচারের দোকানসহ ২১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খরুলিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ নুরুল আজিম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী কিছু মালামাল বের করতে পারলেও সেগুলো পানিতে নষ্ট হয়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ