হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রতিনিধি

খাগড়াছড়ি: ভুয়া পারমিট দেখিয়ে খাগড়াছড়ি থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকার কাঠ পাচার হচ্ছে। গতকাল সোমবার রাতে উপজেলার বাইল্যাছড়ি, বড়পিলাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ১২শ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছেন সেনা সদস্যরা।

বনজ সম্পদ রক্ষায় কাঠ পাচার ও বন নিধনকারীদের প্রতিরোধে খাগড়াছড়ির গুইমারায় যৌথ অভিযানে নেমেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিয়মিত বিভিন্ন স্থানে চলছে অভিযান।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে সোমবার রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কাঠ ব্যবসায়ী কেপায়েত উল্ল্যা এবং কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী জানান, অবৈধ ব্যবসায়ীরা রাতে বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে এসব কাঠ নিয়ে আসে। সেনাবাহিনী সংবাদ পেয়ে অবৈধ কাঠগুলো জব্দ করেছে।

জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যৌথ অভিযানে জব্দকৃত অবৈধ কাঠগুলো জালিয়াপাড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ